১০:০১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে অবৈধভাবে বালুকাটায় ৪ জনের জেল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর চর থেকে অবৈধভাবে খনন যন্ত্র দিয়ে বালু কেটে বিক্রির অপরাধে চার জনকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতে বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ নুরুল আলম। 

শুক্রবার বিকেলে উপজেলার  গোড়াই ইউনিয়নের পালপাড়া ও খামারপাড়া এলাকার বংশাই নদীর চরে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু কেটে বিক্রির দায়ে তাদের আটক করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান ইউএনও'র সঙ্গে ছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের প্রত্যেককে ৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। 

দন্ডপ্রাপ্তরা হলেন, ইব্রাহিম মিয়ার ছেলে আনোয়ার (৪০), আব্দুল শেখের ছেলে মোঃ মামুন রানা (২০) লিকু দেওয়ানের ছেলে রাব্বি দেওয়ান (৩০) ও আনিছুর রহমানের ছেলে কাজল দেওয়ান (৩০)। পরে এদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শেখ নুরুল আলম জানিয়েছেন। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি