১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচনী প্রচারণা শুরু করেছেন যুবলীগ নেতা খান আহমেদ শুভ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭ | | ৩৪৫৮
, টাঙ্গাইল :

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে টাঙ্গাইলের অন্যতম বানিজ্যিক উপজেলা মির্জাপুর। ইতিমধ্যে আগ্রহী প্রার্থীরা নানা কৌশলে প্রচারনা চালাচ্ছে।

সরকার দলীয় সম্ভাব্যপ্রার্থী হিসেবে নৌকার পক্ষে প্রচারণা শুরু করেছেন টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি ও টাঙ্গাইল চেম্বার্স অব কমার্সের সাধারণ সম্পাদক খান আহমেদ শুভ।

বৃহস্পতিবার সকালে মির্জাপুর উপজেলা সদরে তিনি গণসংযোগ করেন। তবে দীর্ঘ দিন যাবৎই তিনি প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সরকারের উন্নয়ন চিত্র তৃণমূলে পৌছে দিতে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

গণসংযোগকালে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চাইবেন। এজন্য গণসংযোগ শুরু করেছেন। তবে দলীয় মনোনয়ন যে পাবে তার পক্ষেই তিনি কাজ করবেন বলেও জানান।

গণসংযোগকালে আরো উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক ভিপি মো. মাসুম রানা, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক ও সাবেক জিএস মো. সেলিম শিকদার, জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুর রউফ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাকসুদুর রহমান চৌধুরী ইউসুফ জাই রেমন, পৌর স্বেচচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. মাসুদ রানা, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. সজীব হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি