১০:০৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে রাতভর অভিযানে ১২ জনকে সাড়ে ৮ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নদী তীরের মাটিকাটা বন্ধে রাতভর ভ্রাম্যমাণ আদালতের বিচারক অভিযান চালিয়ে ১২ ব্যক্তিকে আটক করা হয়। উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, ভাদগ্রাম ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। পরে আটককৃতদের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। 

মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান এই দন্ড দেন। দন্ডপ্রাপ্তরা হলেন, তন্ময় রাজবংশী, মো, স্বপন মিয়া, মো. জামাল মিয়া, মো. আলী আকবর, মো. শুভ, মো. আরিফ খান, মো. আপন, হৃদয় হোসেন, সাইফুল ইসলাম, সুমন মল্লিক, শাহ্ আলম ও ইয়াছিন সিকদার।

জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে মাটি ব্যবসায়ীরা নদী তীর, পাহাড়ের টিলা, ফসলী জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে আসছিল। অবৈধ ভাবে মাটি ব্যবসায়ীদের বেপরোয়া মাটি কাটা বন্ধে মঙ্গলবার রাতভর উপজেলার গোড়াই, আজগানা, তরফপুর, লতিফপুর, বাঁশতৈল, ভাদগ্রাম ও পৌর এলাকার বংশাই নদীর তীর এবং পাহাড়ী অঞ্চলে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি কাটার দায়ে ১২ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কাছ থেকে ৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাকিলা বিনতে মতিন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি