টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌর এলাকার পৌলী রেলওয়ে ব্রীজের পাশে পৌলী নদী থেকে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের অপরাধে তিনজনকে ৩ মাসের কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ মে) এলেঙ্গা পৌরসভার পৌলী নদীর মহেলা এলাকায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করে এই কারাদণ্ড প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক।
কারাদণ্ড প্রাপ্তরা হলেন, টাঙ্গাইল সদর উপজেলার চর রাজাফৈর গ্রামের মিজানুরের ছেলে জিদান (১৯), একই উপজেলার মৎসের মন্ডলের ছেলে আব্বাস (৩২) ও কালিহাতী উপজেলার রাজাবাড়ী গ্রামের লিটন মন্ডলের ছেলে লিমন (২৪)।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, পৌলী নদীর মহেলা অঞ্চলে অভিযান পরিচালনাকালে অবৈধভাবে বালু ও মাটি কাটা এবং পরিবহন কাজে তিনজন ব্যক্তিকে পাওয়া যায়। পরে তাদেরকে আটক করে ২ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তাঁরা জরিমানার টাকা প্রদান না করায় তাদের প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ড প্রদান করে টাঙ্গাইল কারাগারে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, অবৈধভাবে যারা মাটি ও বালু ব্যবস্যা করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...