১১:২৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়ায় বিএনপির নেতা-নেত্রী বহিষ্কার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

দলীয় নির্দেশনা না মেনে আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করায় টাঙ্গাইলের বিএনপির দুই নেতা-নেত্রীকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ মে) বিএনপি থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। 

এ বিষয়টি রাতে নিশ্চিত করেছন জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল। 

বহিষ্কৃতরা হলেন- জেলার নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া গোলাম মোস্তফা। তিনি উপজেলা বিএনপি'র সহ সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া উষ্ণা আক্তার। তিনি সদর উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদক।  

সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন, দলের সিদ্ধান্তকে সব সময় আমি শ্রদ্ধা করি। আমার মনে হয়েছে জনসাধারণ নির্বাচন চাই। আমার নির্বাচন করা উচিত। যদিও উপজেলা বিএনপি থেকে আমাকে নিষেধ করা হয়েছে। জনসমর্থন বিবেচনায় আমি স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়েছি। দলীয় কাউকে আমি ব্যবহার করছি না। 

টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেয়া উষ্ণা আক্তারের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। 

এ বিষয়ে জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করায় নাগরপুর উপজেলা বিএনপি'র সহ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সদর উপজেলা বিএনপি'র মহিলা বিষয়ক সম্পাদক উষ্ণা আক্তারকে কেন্দ্রীয় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি সংশ্লিষ্ট কেউ উপজেলা নির্বাচনে তাদের পক্ষে প্রচারণা বা কোনো নির্বাচনী কার্যক্রমে জড়িত থাকলে তাকেও সংশ্লিষ্ট সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবন বহিষ্কার করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি