১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পরীক্ষা ভালো না হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৮ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে চলমান এসএসসি পরীক্ষা ভালো না হওয়ায় গলায় ওড়না পেঁচিয়ে স্বর্ণা খাতুন (১৭) নামে স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পৌর শহরের বেতুয়া পলিশা এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে ভূঞাপুর থানা পুলিশ।

স্বর্ণা খাতুন একই গ্রামের রাজমিস্ত্রী সোনা মিয়ার মেয়ে। সে টেপিবাড়ী উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল। 

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ স্থানীয়দের বরাতে জানান, গত বৃহস্পতিবার ১৫ ফেব্রুয়ারি বাংলা প্রথমপত্র পরীক্ষা ছিল। এতে তার ওই পরীক্ষা ভালো হয়নি বলে বাড়িতে জানায়। এনিয়ে স্বর্ণা হতাশায় ভুগছিলেন। শনিবার রাতের কোনো সময়ে ঘরের ধণ্নার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশে খবর দিলে তার লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।

স্বর্ণার বাবা সোনা মিয়া বলেন, গত শনিবার রাতে একসঙ্গে খাওয়া-দাওয়া করে নিজ নিজ রুমে শুয়ে পড়ি। রবিবার ভোরে নামাজ পড়ার জন্য মেয়েকে ডাকতে গেলে কোনো সাড়াশব্দ না পেয়ে পরে ঘরের দরজা খুলে প্রবেশ করে দেখি আমার মেয়ে ঘরের ধণ্নার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছে। 

এ ব্যাপারে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ্ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি