০১:০১ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘সংকট নিরসনে রাজনৈতিক দলগুলোর সমঝোতা চান সুজন’

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ৬ আগস্ট ২০২৩ | |
, টাঙ্গাইল :

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান দেশে নানামুখি অস্থিরতা ও বিরাজমান রাজনৈতিক সংকট নিরসনে দেশের সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতার আহ্বানে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও শান্তির লক্ষ্যে মানববন্ধন ও পদযাত্রা করা হয়েছে। 

শনিবার (৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলা সুজন-সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে ভূঞাপুর-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কের ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সামনে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী ১ নভেম্বর বা ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা রয়েছে। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই সরকার ও সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সংঘাত ও অস্থিরতা তৈরি হচ্ছে। আমরা চাই এই নির্বাচন হোক সবার অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং সুষ্ঠ ভোট। এছাড়া রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি কর্মসূচিতে জনদুর্ভোগ বাড়ছে। তাই রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা ও সংলাপের আহ্বান জানাচ্ছি।

মানববন্ধন ও পদযাত্রায় সুজনের উপজেলা শাখার সভাপতি মির্জা মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সুজনের সহ-সভাপতি অধ্যাপক আখতার হোসেন খান, মনিরুজ্জামান তরফদার, যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর সুজনের সভাপতি আব্দুস সালাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, হাজী ইসমাইল খাঁ বেসরকারি কারিগরি কলেজের অধ্যক্ষ আবদুস ছাত্তার খান বাবু, প্রতিভা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা রেজওয়ানুল করিম রানা প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি