১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিউইয়র্কে কবি রফিক আজাদ স্মরণে সভা ৭ মে

ইউএনএ, নিউইয়র্ক থেকে | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৬ মে ২০১৬ | | ৬৮
ছবি : প্রতীকি।
, টাঙ্গাইল :

বীর মুক্তিযোদ্ধা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একুশে পদক ও বাংলা একাডেমী পদকপ্রাপ্ত ‘ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো’ শীর্ষক বিখ্যাত কবিতার জনক মরহুম কবি রফিক আজাদ স্মরণে নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশী কমিউনটির উদ্যোগে এক সভা আয়োজন করা হয়েছে।

৭ মে শনিবার বিকেল ৭টায় সিটির জ্যাকসন হাইটস্থ ইত্যাদি রেষ্টুরেন্ট মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হবে।

কবি রফিক আজাদ স্মরণ সভা আয়োজক কমিটির আহ্বায়ক আতিকুর রহমান ইউসুফজাই সালু উক্ত সভায় প্রবাসের সকল মুক্তিযোদ্ধা, কবি, সাংবাদিক, সাহিত্যিক ও কমিউনিটি নেতৃবৃন্দসহ প্রবাসী বাংলাদেশীদের উপস্থিত কামনা করেছেন।

উল্লেখ্য, ১৯৪১ সালের ১৪ ফেব্রুয়ারী কবি রফিক আজাদ টাঙ্গাইলের ঘাটাইলে জন্মগ্রহণ করেন। তিনি গত ১২ মার্চ শনিবার চিকিৎসাধীন অবস্থায় ঢাকাস্থ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। খবর ইউএনএ’র।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি