১০:১৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টানা ৩ বার এমপি হলেন টাঙ্গাইলের ছানোয়ার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

নৌকার প্রার্থীকে হারিয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ নিয়ে তিনি টানা তিনবার এ আসনের সংসদ সদস্য হলেন। আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি।

গতকাল রোববার (৭ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা ঘোষিত বেসরকারি ফলাফলে জানা গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে ৩৯ শতাংশ ভোট প্রদান হলেও ৭২ হাজার ২৭৬ ভোট পেয়ে বিজয়ী হন আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি নৌকা প্রতীকের আওয়ামীলীগের প্রার্থী ও আওয়ামী যুবলীগের সভাপতি মন্ডলীর সদস্য এ্যাডভোকেট মো. মামুন অর রশীদ পান ৬৫ হাজার ৮৬৭ ভোট। 

এর আগে দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী হন আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন।

উল্লেখ্য, টাঙ্গাইল -৫ (সদর) আসনের মোট ভোটার চার লাখ ৩৪ হাজার ১৯৪ জন। এরমধ্যে পুরুষ দুই লাখ ১৭ হাজার ৪৭২জন ও মহিলা দুই লাখ ১৬ হাজার ৭২২জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি