১১:২২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

শারীরিক প্রতিবন্ধকতা হার মানাতে পারেনি বায়েজিদকে

মাভাবিপ্রবি প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ১০ মে ২০২৪ | |
, টাঙ্গাইল :

গুচ্ছ 'সি ইউনিটের' ভর্তি পরীক্ষার মাধ্যমে গুচ্ছ ভর্তি যুদ্ধের সমাপ্তি ঘটেছে। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রে দেখা মিলল অদম্য শক্তিতে এগিয়ে চলা এক শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীর। শারীরিক প্রতিবন্ধকতা তাকে হার মানাতে পারেনি। গুচ্ছ ভর্তি পরীক্ষায় পরপর দুই বছর হুইল চেয়ারে করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করলেন বায়েজিদ রহমান। বাকিদের মত তার দুচোখ ভরাও স্বপ্ন। সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে তার এই জীবনযুদ্ধ।

টাঙ্গাইল সদরের কলেজপাড়ায় বাসা বায়েজিদ রহমানের। পড়াশোনা করেছেন মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে। বাবা পেশায় একজন ব্যবসায়ী। তার বাবা জানান, তার ছেলেকে তিনি অন্যদের থেকে আলাদা দেখেন না। তার ইচ্ছা ছেলে একজন প্রতিষ্ঠিত নাগরিক হবে। তিনি ছেলের এই ইচ্ছাশক্তিকে স্যালুট জানান।

বায়েজিদ বলেন, "আমি শারীরিক প্রতিবন্ধী হলেও অন্যদের থেকে আমাকে আলাদা ভাবি না। সবার মত নিজের পায়ে চলতে না পারলেও প্রতিষ্ঠিত হয়ে নিজের পায়ে দাঁড়াতে চাই।"

ভর্তি পরীক্ষায় তাকে সর্বাত্মক সহায়তা করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দায়িত্বরত সকলেই।

মাভাবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন স্বশরীরে কেন্দ্রে গিয়ে তার সাথে দেখা করেছেন। তিনি তার এই ইচ্ছাশক্তিকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি