১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ছাড়পত্র না থাকায় ৫ ইটভাটাকে ২৫ লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় পাঁচ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা আর্থিক জরিমানা ও দুটি ভাটার চ্যুল্লি এবং কাঁচা ইট ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার দিনব্যাপী মধুপুর ও ঘাটাইল উপজেলায় পরিবেশের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক জমির উদ্দিন এবং সহকারী পরিচালক সজীব কুমার ঘোষসহ পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উপস্থিত ছিলেন।

জমির উদ্দিন জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মধুপুরের দড়িহাতিল এলাকার মেসার্স মধুপুর ব্রিকস ও মেসার্স তিতাস ব্রিকস, কুড়ালিয়ার মেসার্স আশা ব্রিকস ও মেসার্স সিটি ব্রিকস, ঘাটাইলের রসুলপুরের মেসার্স সালাম/সাগর ব্রিকস মালিককে পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়। এছাড়াও ঘাটাইলের মেসার্স তিতাস ব্রিকস ও মেসার্স যমুনা ব্রিকস এর চ্যুল্লি ও কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন, ২০১৩ (সংশোধিত)-২০১৯ অনুযায়ী ইটভাটা পরিচালনার জন্য মালিকগণকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি