১১:১৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত নাগরপুরের বিসর্জন উৎসব

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৮ অক্টোবর ২০১৯ | |
, টাঙ্গাইল :

যেকোন বিসর্জন বা বিদায় বেদনার। আজ দেবী দূর্গার বিদায় সনাতন ধর্মালম্বীদের কাছে বেদনার হলেও অসাম্প্রদায়িকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। হিন্দু, মুসলিম সহ সকল ধর্মের মানুষের মিলন মেলায় পরিনত হয়েছিল বিসর্জনস্থল। 

নাগরপুর পূজা উদযাপন কমিটি মঙ্গলবার বিকেলে সরকারি কলেজ মাঠ সংলগ্ন নোয়াই নদীতে বিসর্জন উৎসবের আয়োজন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনাতন ধর্মালম্বীদের সাথে কুশল বিনিময় করেন স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু। সকল ধর্মের মানুষের পদচারনায় বিসর্জনস্থল মুখরিত হয়ে উঠে। আবির খেলার মাধ্যমে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তারা। শেষ দিকের এক পশলা বৃষ্টি সকলের আনন্দের মাঝে বাধ সাধলেও কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই দেবী দূর্গার বিসর্জন সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আলম চাঁদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ুন কবীর, নাগরপুর পূজা উদযাপন পরিষদের আহবায়ক লক্ষ্মীকান্ত সাহা, কেন্দ্রীয় কালীবাড়ি কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, সাবেক অধ্যাপক রামেন্দ্র সুন্দর বোস, প্রধান শিক্ষক শম্ভুনাথ সাহা, নীরেন্দ্র পোদ্দার প্রমূখ।
 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি