০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

 ৩০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী  গ্রেফতার

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ২৪ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নাগরপুর থানা পুলিশ। মঙ্গলবার (২৩জুলাই) রাতে উপজেলার কাঠুরী দিঘীর পাড় এলাকা থেকে তাকে গ্রেফতারকরা হয়। 

গ্রেফতারকৃত মোঃ রফিক মিয়া (৩৫) লালমনিরহাট সদর উপজেলার  কোটামারা গ্রামের আবুল কাশেমের ছেলে। এসময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
নাগরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশের নিয়মিত টহল টিমের এ এস আই রাসেল, এ এস আই আমজাদ, এ এস আই আনিস ডিউটি করার সময় দিঘীর পাড় এলাকায় রফিকের গতিবিধি  সন্দেহজনক হলে তাকে চ্যালেঞ্জ করলে তার কাছে  ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। 

নাগরপুর থানার  এস আই সাইদুর রহমান জানান, ইয়াবা সহ রফিককে গ্রেফতার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় সে দীঘদিন যাবত দেশের বিভিন্ন  থানায় গিয়ে মাদক সেবীদের কাছে ইয়াবা সরবরাহ করে আসছে।পরে তাকে মাদক আইনে মামলা দিয়ে জেলহাজতে প্রেরন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি