১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতি উপজেলায় ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবস উদযাপন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ | | ২০১২
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নানা উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবস উদ্যাপন করা হয়েছে।

রোববার কালিহাতী উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বই দিবস উদ্যাপন করা হয়।

জানা যায়, পৃথিবীর প্রায় ১০০টি দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিবসের অন্যতম উদ্দেশ্য তরুনদের বইপড়ায় আগ্রহী করে তোলার জন্য পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা।

বিশ্বসাহিত্য কেন্দ্র এবং শিক্ষা মন্ত্রণালয়ের সেকায়েপ প্রকল্প এ লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। বইপড়ার গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই-দিবসে সেকায়েপ প্রকল্পভুক্ত ২৫০ টি উপজেলায় প্রায় ১২ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে ২০১৬ সালের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও বইপড়ার গুরুত্ব বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

এসময় সারাদেশে ৬ লক্ষ ৫০ হাজার পুরস্কার বিজয়ীর হাতে ১০ লক্ষাধিক বই বিতরণ করা হয়েছে। বিশ্ব বই-দিবস উপলক্ষ্যে সেকায়েপভ‚ক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে দেয়াল পত্রিকা প্রকাশ ও প্রদর্শনী, বই মেলা, র‌্যালি, বিতর্ক প্রতিযোগিতা/উপস্থিত বক্তৃতা ইত্যাদির আয়োজন করা হয়েছে।

কালিহাতি উপজেলায় ৭১ টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ২০১৬ সালে এই উপজেলায় মোট ১৬, ৮৩০ জন ছাত্র-ছাত্রী বইপড়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। বিশ্ব বই-দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ৭১টি শিক্ষা প্রতিষ্ঠানে বইপড়ার গুরুত্ব বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

বইপড়া কর্মসূচি সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এসকল সভায় শিক্ষক, অভিভাবক এবং ব্যবস্থাপনা কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভাগুলোতে ছাত্র-ছাত্রীরা বইপড়ার গুরুত্ব ও লাইব্রেরি উন্নয়নের তাদের বক্তব্য তুলে ধরে। উপস্থিত বক্তাদের সকলেই শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরির উন্নয়নে প্রয়োজনীয়তার বিষয়টি অনুধাবন করে বক্তব্য প্রদান করেন।

পাইকড়া মোসলেম উদ্দিন উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আখতার হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন-অর-রশিদ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির কালিহাতি উপজেলার দায়িত্বপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার তপু ত্রিপুরা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার চক্রবর্তী, পিটিএ কমিটির সভাপতি মোঃ শামসুল হক প্রতিষ্ঠানে উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি