১১:৩১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

‘স্মার্ট মির্জাপুর গড়তে’ মির্জাপুরবাসী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে : শুভ এমপি

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২২ ডিসেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনকে স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলতে মির্জাপুরবাসী নৌকার পক্ষে ঐক্যবদ্ধ রয়েছে। তারা উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষে ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে উদগ্রীব হয়ে আছে।  

শুক্রবার উপজেলার উয়ার্শী ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানে এসব কথা বলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খান আহমেদ শুভ এমপি। এসময় তিনি তাঁর জন্য সকলের কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন। 

টাঙ্গাইল-৭ আসনের সর্বস্তরের মানুষের প্রতি খান আহমেদ শুভ তাঁর অঙ্গীকার পুনর্ব্যক্ত করে বলেন, ‘আমি মির্জাপুরবাসীর কাছ থেকে নিতে নয়, দিতে এসেছি। আমি সবসময় সকল ধর্মের মানুষের সম্মানের কথা বলি, শান্তির কথা বলি, উন্নয়নের কথা বলি, মানবিকতার কথা বলি। 

পুনরায় এমপি নির্বাচিত হলে মির্জাপুরকে স্মার্ট জনপদ হিসেবে গড়ে তুলতে কাজ করে যাবেন বলে উল্লেখ করেন শুভ। 

উপনির্বাচনে নির্বাচিত হয়ে বাইশ মাস দায়িত্ব পালনকালে এমপি শুভ রাস্তা-ঘাটা ব্রিজ কালভার্ট নির্মাণ মসজিদ-মাদরাসা মন্দিরের উন্নয়নসহ বহুমুখী কাজ করেছেন। এছাড়া মির্জাপুরের শিক্ষাপ্রতিষ্ঠানসহ গোটা অঞ্চলের উন্নয়নে তার বাবা সাবেক সংসদ সদস্য টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুকের ভূমিকা অনিস্বীকার্য। 

তিনি বলেন, তাঁর বাবার সম্মান ও জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে মির্জাপুরের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে যাবেন।  

খান আহমেদ শুভ আরও বলেন এলাকার উন্নয়নে এখনও অনেক কাজ বাকী রয়েছে। এমপি হয়ে আরও বেশি বেশি কাজ করতে চাই। আপনারা আমাকে পুনরায় সেই সুযোগ দেবেন বলে বিশ্বাস করি।’

সন্ত্রাসের মাধ্যমে ভয়ভীতি দেখিয়ে যারা মানুষের অধিকার কেড়ে নেয় তারা কখনোই মানুষকে সম্মান দিতে পারে না বলে মন্তব্য করেন নৌকার এই প্রার্থী। তিনি উপস্থিত জনতাকে এমন দল ও নেতাদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

শুভ বলেন, ‘আজকে টাঙ্গাইল-৭ আসনের জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হয়েছে। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতিকে ভোট দিয়ে তারা এ আসন পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে উপহার দেয়ার মাধ্যমে সেই ঐক্যবদ্ধতার প্রমাণ দিবেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি