১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মঙ্গল শোভাযাত্রায় নাগরপুরে বর্ষবরণ

মাসুদ রানা, নাগরপুর | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ এপ্রিল ২০১৯ | |
, টাঙ্গাইল :

আজ পহেলা বৈশাখ ১৪২৬। পুরনো বছরের সব জরা-জীর্ণ স্মৃতিকে বিলিন করে দিতে এসেছে নতুন বছর। বাংলা সংস্কৃতি ও বাঙালি জাতিসত্তার সাথে অতোপ্রোত ভাবে জড়িয়ে আছে পহেলা বৈশাখ উৎসব। 

অসাম্প্রদায়িক ও সার্বজনীন এ উৎসব সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুরে দিনব্যাপী নানাবিধ কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। 

কর্মসূচীর মধ্যে রয়েছে নববর্ষকে বরন করে নেওয়ার জন্য শোভাযাত্রা, আলোচনা সভা, গান, আবৃত্তি, সেমিনার, নাটক প্রদর্শনী ও খাবার বিতরন। 

রোববার (১৪ এপ্রিল) প্রথম প্রভাতে উপজেলা মিলনায়তনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের গান এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ সব শ্রেণির মানুষের সম্মিলিত অংশগ্রহনে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা মিলনায়তনে গিয়ে শেষ হয়। 

পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া সকলের মাঝে বাঙালির ঐতিহ্যবাহী খাবার পান্তা ইলিশ পরিবেশন করা হয়। এরপর দিনব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক ও বাউল সংগঠন গান পরিবেশন করেন। 

এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠন পৃথকভাবে দিনভর নানাবিধ কর্মসূচীর মাধ্যমে নতুন বছরকে বরন করে নেয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি