০৪:৩৮ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ধর্ষণের অভিযোগ ওঠা ৩ ছাত্রীকে দেওয়া টিসি প্রত্যাহার

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ঘাটাইলে ধর্ষণের অভিযোগ ওঠা তিন স্কুলছাত্রীর বদলি সনদ (টিসি) প্রত্যাহার করেছে স্কুল কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার তাদের বদলি সনদ দেওয়া হয়েছিল। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ সিদ্ধান্ত পরিবর্তন করে আজ বুধবার টিসি প্রত্যাহার করে।

ঘাটাইল উপজেলা সদরের এই বিদ্যালয়ের তিন ছাত্রী গত ২৬ জানুয়ারি উপজেলার ঝড়কা বন এলাকায় বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এক ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ এ ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করে। চারজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা এখন কারাগারে রয়েছেন।

ওই তিন ছাত্রীকে স্কুল কর্তৃপক্ষ গত ১৩ ফেব্রুয়ারি টিসি দেয়। এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্তে ছাত্রীদের টিসি দেওয়া হয়। এই তিন ছাত্রীর মধ্যে দুজন স্বেচ্ছায় চলে যেতে চেয়েছিল বলে তাদের টিসি দেওয়া হয়।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম জানান, স্কুলের অনেক শিক্ষার্থীর অভিভাবক এই তিন ছাত্রীকে টিসি দেওয়ার দাবি জানিয়েছিলেন। ওই ছাত্রীরা স্কুলে পড়লে অভিভাবকেরা তাঁদের মেয়েদের এই স্কুলে রাখবেন না বলে জানিয়েছিলেন। তাই স্কুল পরিচালনা কমিটি সভা করে দুই সপ্তাহ আগে ওই তিন ছাত্রীকে টিসি দেওয়ার সিদ্ধান্ত নেয়।

এদিকে এই তিন ছাত্রীকে টিসি দেওয়ার খবরে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এটাকে মানবাধিকার লঙ্ঘন বলে অভিহিত করেন নারী অধিকারকর্মী ও মানবাধিকারকর্মীরা।

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান বলেন, ‘ধর্ষণের শিকার ওই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে ধর্ষকের বিচারের জন্য ভূমিকা রাখা উচিত ছিল স্কুল কর্তৃপক্ষের। কিন্তু তারা উল্টো শিক্ষার্থীদের টিসি দিয়ে মানবাধিকারের চরম লঙ্ঘন করেছে। তাদের এই সিদ্ধান্ত প্রকারান্তরে ধর্ষকদের পক্ষেই গেছে।’

নারীনেত্রী ও মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মাহমুদা শেলী বলেন, ‘তিন শিক্ষার্থীকে টিসি দিয়ে স্কুল কর্তৃপক্ষ খুব অন্যায় কাজ করেছে। এই সিদ্ধান্তের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার করা প্রয়োজন।’

ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জন কুমার সরকার জানান, বিষয়টি জানার পর তিনি প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে তাদের টিসি প্রত্যাহারের ব্যবস্থা করেছেন। তারা এই স্কুলেই পড়বে।

সূত্র..প্রথম আলো

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি