০১:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

থানায় অভিযোগ করতে এসে নিজেই থানা হাজতে!

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় আহত স্ত্রী ও ছেলেকে নিয়ে থানায় অভিযোগ করতে আসলে অভিযোগ না নিয়ে আহত ছেলেকে প্রায় ৭ ঘন্টা থানা হাজতে আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার মির্জাপুর থানায় এ ঘটনা ঘটে। 

আটককৃত আহত ছেলে হলো সিএনজি চালিত অটোরিকশা চালক জাকির হোসেন (২৫)। সে মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের চামারী ফতেপুর গ্রামের আদম আলীর ছেলে। 

ভুক্তভোগী জাকির জানান, গত রোববার সন্ধার দিকে তুচ্ছ ঘটনা নিয়ে তার  প্রতিবেশি (সম্পর্কে চাচা) ফেরদৌস মিয়ার সঙ্গে তাঁর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ফেরদৌস তাঁকে লাঠি দিয়ে পেটায়। এ ঘটনা দেখে তাঁর মা বেগম এগিয়ে গেলে তিনি তাঁকে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। এতে তার মা ও সে গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে প্রথমে জামুর্কীস্থ মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে দুইদিন চিকিৎসার পর আজ মঙ্গলবার দুপুর ১২ টার দিকে জাকির এবং তার মা বেগমকে নিয়ে তার বাবা মির্জাপুর থানায় অভিযোগ করতে আসলে কর্তব্যরত পুলিশের উপপরির্শক (এসআই) ফজলুর রহমান অভিযোগ না নিয়ে জাকিরকে আটক করে থানা হাজতে রাখেন। এ সময় তারা অনেক কাকুতী মিনতি করলেও তিনি তাঁকে ছাড়েননি। 

পরে বিষয়টি মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমান জানলে তাঁর নির্দেশে রাত সাতটার দিকে ফজলুর রহমান তাঁকে ছেড়ে দেন। 

জাকির হোসেনের মা বেগম বলেন, থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাঁর আহত ছেলেকে আটক করেন। আহত দেখেও পুলিশের ওই কর্মকর্তার মায়া হয়নি। 

এসআই ফজলুর রহমান জানান, মারামারির ঘটনায় তাঁদের প্রতিপক্ষ থানায় একটি অভিযোগ দিয়েছে। এলাকায় গিয়ে তাঁদের না পাওয়ার কারণে থানার কাছে একটি দোকানের পাশে পেয়ে বিকেল চারটার দিকে তাঁকে আটক করা হয়েছিল। ওসি সাহেবের নির্দেশে পরে ছেড়ে দেয়া হয়েছে। 

এ ব্যাপারে মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়েদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটকের বিষয়টি জানতে পেরে তাকে ছেড়ে দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি