১১:৪২ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলের ৮টি আসনে জাপার মনোনয়ন পেলেন যারা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে আটটি আসনেই জাতীয় পার্টির প্রার্থীদের নাম ঘোষনা করা হয়েছে। সোমবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে প্রার্থীদের নাম ঘোষণা করেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

দলীয় সূত্র জানায়, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মোহাম্মদ আলীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি মধুপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মো. হুমায়ুন কবীর তালুকদারকে দলীয় মনোয়ন দেয়া হয়েছে। তিনি ভূঞাপুর জাতীয় পার্টির আহ্বায়ক। টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে মো. আব্দুল হালিমকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি ঘাটাইল উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক। টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মো. লিয়াকত আলীকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। 

টাঙ্গাইল-৫ (সদর) আসনে মো. মোজাম্মেল হককে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) থেকে মো. আবুল কাসেম দলীয় মনোয়ন দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও টাঙ্গাইল সদর আসনের সাবেক সংসদ সদস্য। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জহিরুল ইসলাম জহিরকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুরে) মো. রেজাউল করিমকে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে। তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি