১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পুলিশের অক্লান্ত পরিশ্রমের ফসল

গতি বাড়ছে উত্তরবঙ্গগামী যান চলাচলে

আরিফ উর রহমান টগর, হেড অব নিউজ | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১১ সেপ্টেম্বর ২০১৬ | | ২৪২
, টাঙ্গাইল :

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক দিয়ে চলাচলরত উত্তরবঙ্গগামী যান চলাচলে গতি বাড়তে শুরু করেছে।

রোববার ভোর থেকে মহাসড়কের অধিকাংশ এলাকায় যানবাহনের স্বাভাবিক চলাচল লক্ষ্য করা গেছে। মহাসড়কের মির্জাপুর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত এলাকায় দেখা গেছে যানবাহনের স্বাভাবিক চলাচল। তবে মহাসড়ক দিয়ে ঢাকামুখি যানবাহনের চাপ অনেকটা বৃদ্ধি পেয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার ভোর থেকে মহাসড়কের উত্তরবঙ্গগামী যানবাহন চলাচলে অনেকটা গতি রেড়েছে। তবে ভোরে কিছু সময় থেমে যানবাহন চরলেও এখন মহাসড়কের মির্জাপুর বাইপাস থেকে এলেঙ্গা পর্যন্ত এলাকায় দেখা যাচ্ছে উত্তরবঙ্গগামী যানবাহনের স্বাভাবিক চলাচল। মহাসড়কের দেওহাটা, ধেরুয়া, সোহাগপাড়া, গোড়াই, ক্যাডেট কলেজ ও বোর্ড এলাকায় থেমে থেমে যানজট দেখা যাচ্ছে।

এছাড়া এ মহাসড়কের ঢাকামুখি যানবাহনের চাপ গত চারদিনের তুলনায় অনেকটা বৃদ্ধি পেয়েছে বলে জানান তারা।

এ ব্যাপারে টাঙ্গাইল ট্রাফিক পুলিশের সার্জেন্ট তৌফিক ইফতেখার বিন নাসির জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে উঠছে। ভোরে কিছু সময় মির্জাপুর থেকে রাবনা বাইপাস পর্যন্ত যানজটের সৃষ্টি হলেও এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে চন্দ্র থেকে মির্জাপুর বাইপাস পর্যন্ত যানবাহন একটু থেমে থেমে চলাচল করছে বলেও জানান তিনি।

এছাড়া ঢাকামুখি যানবাহনের চাপ বৃদ্ধি পাওয়ায় মহাসড়কের ঢাকামুখি যানবাহন কিছুটা ধীরগতিতে চলাচল করছে। চার লেনের সম্প্রসারন, কয়েকটি ফ্লাইওভারের কাজ, দূর্ঘটনা এবং গাড়ি বিকল হয়ে পড়ায় মহাসড়কের মাঝে মাঝে মহাসড়কে কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে বলেও জানান তিনি।

তবে যানজট নিরসন ও যান চলাচল স্বাভাবিক রাখতে হাইওয়ে পুলিশ, পাশাপাশি ট্রাফিক পুলিশ, জেলা পুলিশের সদস্যরা রাতদিন কাজ করে যাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি