১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অস্ত্র ও গুলিসহ দুই সন্ত্রাসী আটক

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১ এপ্রিল ২০১৭ | | ৪২০৩
, টাঙ্গাইল :

টাঙ্গাইল পৌর এলাকার এনায়েতপুর থেকে একটি এলজি ও চার রাউন্ড গুলিসহ ওহাব ও আশরাফ আলী নামের দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-১২।

শনিবার সকালে ওই এলাকার একটি বাড়ি থেকে মাটি খুঁড়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছেন, চর কাগমারা গ্রামের আব্দুল আলীর ছেলে ওহাব ও এনায়েতপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে আশরাফ আলী।

টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কোমান্ডার বীনা রানী দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে পৌর এলাকার এনায়েতপুর এলাকায় আশরাফের বাড়িতে অভিযান চালিয়ে তাকে ও ওহাবকে আটক করে। পরে তাদের স্বীকারোক্তিতে মাটি খুড়ে একটি এলজি ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আটককৃতরা দীর্ঘদিন ধরে নানা অপরাধের সাথে জড়িত ছিল বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি