০২:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে আরো ২ জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ৯

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে নতুন করে আরো দু’জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত সোয়া ১১টার দিকে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহিদুজ্জামান এ তথ্য জানিয়েছেন। নতুন শনাক্ত হওয়া একজনের বাড়ি নাগরপুর উপজেলার পানান গ্রামে এবং অপরজনের ভূঞাপুর উপজেলার জিগাতলা গ্রামে। এরা দু’জন ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত। 

এরআগে ঢাকা ফেরত নাগরপুরে আরো একজন শনাক্ত হন। তার সঙ্গে নতুন শনাক্ত ব্যক্তিও ঢাকায় একসঙ্গে থাকতেন। 

ভূঞাপুরে এর আগে ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরত তিন জন করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়। নারায়ণগঞ্জ ফেরত আক্রান্ত ব্যক্তির সঙ্গে জিগাতলা গ্রামের নতুন শনাক্ত ব্যক্তিও একসঙ্গে ছিলেন। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি আগে থেকেই লকডাউন রয়েছে।

সিভিল সার্জন বলেন, ‘মঙ্গলবার জেলার বিভিন্ন উপজেলা থেকে ৭৮ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর-এ পাঠানো হয়। রাত ১০টার দিকে দু’জনের করোনা পজেটিভ থাকার কথা ফোনে জানানো হয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তাদের বিষয়ে ব্যবস্থা নিচ্ছে।’

এর আগে, ১২ এপ্রিল জেলায় ৫জন, ১০ এপ্রিল ঘাটাইলে একজন ও ৮ এপ্রিল জেলার মির্জাপুর উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন। তারা বর্তমানে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এনিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন নয় জন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি