১১:২১ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে কোটি টাকা ব্যয়ে নির্মিত মন্দির উদ্বোধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ১০ মে ২০১৬ | | ৬৭৫
ছবি ঃ শ্রী শ্রী রাধা কাঁলাচাঁদের পূনঃনির্মিত মন্দির উদ্বোধন অনুষ্ঠান এর খন্ডচিত্র। -টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে আড়াইশ বছরের পুরনো শ্রী শ্রী রাধা কাঁলাচাঁদের পূনঃনির্মিত মন্দির উদ্বোধন করা হয়েছে।

সোমবার বিকেলে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সত্যব্রত সাহা মন্দিরটি উদ্বোধন করেন।

এ উপলক্ষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুম আহমেদের সভাপতিত্বে বক্তৃতা করেন শিক্ষাবিদ ও ভাষা সৈনিক একুশে পদক প্রাপ্ত কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক (শিক্ষা) প্রতিভা মুৎসুদ্দি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অহেন্দ্র শেখর রায়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম মনির, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সম্পাদক সুরঞ্জন শেঠ তাপস সহ প্রমুখ।

পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্দির পরিচালনা পরিষদের সভাপতি জয়দেব কুমার সাহা বলেন, মন্দিরটি আড়াইশ বছরের প্রাচীন। প্রায় কোটি টাকা ব্যয়ে মন্দিরটি পূনঃনির্মিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি