১১:৪৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচনী তফসিল ঘোষণা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ শিক্ষক সমিতি গোপালপুর উপজেলা শাখার নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।  শুক্রবার বিকেলে পৌরশহরের নন্দনপুর রাধারানী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ তফসিল ঘোষণা করা হয়।  অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত ভেঙ্গুলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান নান্নুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আগামী ১৮ অক্টোবর পাঁচশত ভোটারের অংশ গ্রহণে সমিতির কার্যনির্বাহী পরিষদের ১৭টি সদস্য পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো.খলিলুর রহমান তফসিল ঘোষণাসহ নির্বাচনের নীতিমালা পাঠ করেন।
আগামী ১ অক্টোবর হতে ৩ অক্টোবর মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ।
৪ অক্টোবর বিকাল ৩টায় মনোনয়নপত্র বাছাই।
৫ অক্টোবর হতে ৭ অক্টোবর মনোনয়নপত্র প্রত্যাহার।
৮ অক্টোবর বিকাল ৩টায় বৈধ মনোনয়নপত্রের তালিকা প্রকাশ ও ব্যালট নম্বর প্রদান।

১৮ অক্টোবর শুক্রবার সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা হলেন, মান্নান মেমোরিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো.আবুবকর হোসেন, নন্দনপুর রাধারাণী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সহকারি শিক্ষক মো. জুলহাস উদ্দিন, খামারপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহমুদুন নবী রঞ্জু।

তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি জি এম ফারুক, সম্পাদক শফিকুল ইসলাম তালুকদার, শিক্ষকনেতামেহেরুল আলম হীরা, মোহাম্মদ জয়নুল আবেদীন, মো.ওয়ারেস আলি, মোহাম্মদ শফিউল আলম, মো.আবু বক্কর সিদ্দিক, প্রদীপ কুমার পাল, মো.ইউসুফ আলী, হোসনে আরা বিউটি, মাহমুদা আক্তার প্রমূখ।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি