১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে আমন ধান সংগ্রহে কৃষক নির্বাচনে উন্মুক্ত লটারী

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৫ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

‘শেখ হাসিনার দর্শন কৃষকের উন্নয়ন’ এ প্রতিপাদ্য সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে আভ্যন্তরীণ আমন ধান সংগ্রহে ইউনিয়ন পর্যায়ে কৃষক নির্বাচন উপলক্ষে উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়েছে। 

বোরবার (১৫ ডিসেম্বর) দুপুরে  উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা খাদ্য শস্য সংগ্রহ ও মনিটরিং কমিটি এ লটারীর আয়োজন করে। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে ও নাগরপুর খাদ্য গুদামের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠিত লটারী কার্যক্রমে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন, সদর ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মনি, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান ছিদ্দিক প্রমূখ। 

এ সময় উপজেলা বিভিন্ন প্রান্তর থেকে আসা কৃষকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

লটারীর মধ্যেমে নির্বাচিত ১০টি ইউনিয়নের মোট ২৩০  জন কৃষক তাদের উৎপাদিত ২৩০ মেঃ টন আমন ধান সরাসরি উপজেলা খাদ্য গুদামে ১০৪০ টাকা দরে বিক্রি করতে পারবেন। 

এবার উপজেলায় আমন ধান উৎপদিনকারী কৃষকের সংখ্যা ১৭৫৭ জন। সম্ভাব্য আমন ধান উৎপাদনের পরিমাণ ৬৫৬২.৫০০ মেঃ টন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি