১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

যৌতুক মামলায় পুলিশের নায়েক জাফর কারাগারে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে স্ত্রীর করা যৌতুক মামলায় পুলিশ সদস্য মোঃ জাফর ইকবালকে কারাগারে প্রেরণ করেছে আদালত। তিনি ময়মনসিংহ পুলিশ লাইন্সের নায়েক পদে কর্মরত ছিলেন।

বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক শুনানি শেষে তাকে কারাগারে পাঠান।

২০২০ সালের ২১ ডিসেম্বর মোঃ জাফর ইকবাল এর স্ত্রী সোনিয়া আক্তার বাদী হয়ে যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় আদালতে এ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার হুগড়ার আনুহলার ভাঙ্গাবাড়ী গ্রামের আব্দুস সামাদ সরকার এর মেয়ে সোনিয়া আক্তারের সাথে একই এলাকার মকবুল হোসেনের ছেলে পুলিশ সদস্য মোঃ জাফর ইকবাল এর সাথে ২০১৪ সালের ২ জানুয়ারী বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধরের ঘটনাও ঘটে বলে মামলায় অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত পুলিশ সদস্য মাদক সেবন করেন বলেও মামলায় উল্লেখ করেছেন তার স্ত্রী।

এছাড়া অভিযুক্ত পুলিশ সদস্য তার ব্যক্তিগত মোবাইল থেকে স্ত্রীকে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বিবাহ বিচ্ছেদ ও সন্তানের ভরণ পোষণ না করার হুমকি দেয়।

বৃহস্পতিবার জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সদর থানা আমলী আদালতের বিচারক এ মামলার শুনানি শেষে আসামী পুলিশ সদস্য মোঃ জাফর ইকবালকে কারাগারে প্রেরণ করেন।

বাদী পক্ষের আইনজীবি ও বাদি বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি