০১:০৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

গোপালপুরে এমপি ছোট মনির সংবর্ধিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৫ ফেব্রুয়ারী ২০২৪ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে দ্বিতীয় মেয়াদে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ছোট মনির এমপি গোপালপুরে সংবর্ধিত হয়েছেন। শনিবার বিকালে পৌর শহরের সূতী বাজার বণিক সমিতি, সূতী আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বলাটা রোড সংলগ্ন মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। 

সূতী বাজার বণিক সমতির সভাপতি আলহাজ্ব মোঃ আবু হানিফের সভাপতিত্বে এতে সংবর্ধিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির।

উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও আলমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সুতী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমূখ। 

এসময় উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কেএম গিয়াস উদ্দিন, হেমনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রওশন খান আইয়ুব, নগদাশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল, শহর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ সেন্টু, গোপালপুর কলেজের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীরা গান পরিবেশন করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি