১১:২০ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে  ছাত্রলীগের আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৮ জুলাই ২০২৩ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে নবগঠিত উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রলীগের কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশাল এক আনন্দ মিছিল হয়েছে। 

শনিবার বিকেলে উপজেলা সদরে বাদ্যযন্ত্র বাজিয়ে এই আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোডে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে। 

উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির আহবায়ক সেতাব মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোজাহিদুল ইসলাম মনির, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান আকন্দ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ অনিক প্রমুখ।  

শুক্রবার সেতাব মাহমুদকে আহবায়ক করে আগামী তিন মাসের জন্য উপজেলা ছাত্রলীগের কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। এই কমিটিতে সাতজন যুগ্ম আহবায়ক, ৪১ জনকে সদস্য রাখা হয়েছে।

সাত যুগ্ম আহবায়ক হলেন- শেখ আবদুল্লাহ আল ফাহাদ, ওয়াকিল আহমেদ, শাফি আহমেদ সীমান্ত, মারুফ রহমান, জিহাদ হাসান, শুভ আহমেদ, মো. ফয়সাল সিকদার। 

একই দিন অপর দুই স্বাক্ষরিত প্যাডে আগামী এক বছরের মেয়াদের জন্য শামীম ওসমান শিশিরকে সভাপতি ও আতিকুল ইসলাম আতিককে সাধারণ সম্পাদক করে মির্জাপুর পৌর কমিটি এবং শাহরিয়া নাহিদকে সভাপতি ও সায়মন ইসলাম ইফতিকে সাধারণ সম্পাদক করে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজ শাখার কমিটির অনুমোদন দেয় টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও সাধারণ সম্পাদক ইলিয়াস হাসান। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি