১১:২৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বাসুলিয়াতে নৌকা বাইচ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৭ সেপ্টেম্বর ২০১৭ | | ১৫০
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের বাসাইলের বিখ্যাত চাপড়া বিল বাসুলিয়াতে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ।

১৬ সেপ্টেম্বর শনিবার বিকেলে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। প্রয়াত সংসদ শওকত মোমেন শাজাহান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ নৌকা বাইচের আয়োজন করা হয়।

বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য নৌকা বাইচকে নতুন প্রজন্মের কাছে জনপ্রিয় করতে গত তিন বছর ধরে আয়োজন করে আসছে এই নৌকা বাইচ। এর ধারাবাহিকতায় শনিবার বিকেলে জেলা ও জেলার বাহিরের প্রায় শতাধিক নৌকা এ বাইচে অংশ গ্রহণ করে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ভিসি ডাঃ কামরুল হাসান প্রধান অতিথি থেকে এ নৌকা বাইচের উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন। আর এ নৌকা বাইচকে কেন্দ্র করে বাসুলিয়া বিল এলাকায় বিভিন্ন বয়সের মানুষের এক মিলন মেলায় পরিণত হয়।

নৌকা বাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির আহŸায়ক একে আজাদ খান শূরের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, টাঙ্গাইল পৌর মেয়র জামিলুর রহমান মিরণ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, বাসাইল উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম প্রমুখ।

নৌকা বাইচে টাঙ্গাইল, ঢাকা, সাভার, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শতাধিক বিভিন্ন ধরনের নৌকা বাইচে অংশ নেয়। বিভিন্ন বয়সের হাজার হাজার দর্শক এই নৌকা বাইচ উপভোগ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি