০১:৩২ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৭ মার্চ ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীতে বর্ণাঢ্য আয়োজন, যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতার স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
 
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন, সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ বিভাগের কর্মকর্তাগন, বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কালিহাতী পৌরসভা, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ,অফিসার্স ক্লাব, কালিহাতী নার্সিং ইনস্টিটিউট সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনতা। 

পরে দোয়া মাহফিল ও দিবসের তাৎপর্য তুলে ধরে বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে চিত্রাংকন, রচনা, দেশাত্মবোধক গান ও মুক্তিযুদ্ধভিত্তিক কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ,কেক কাটা এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা পরিষদ চত্বরে আতশবাজি প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারী।

উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনছার আলী বি.কম। 

এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান, ওসি সওগাতুল আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা পরিষদের সি.এ আবুল কালাম আজাদ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি