১০:০৫ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

পর্তুগাল বিএনপি’র নতুন আহবায়ক নির্বাচিত হলেন টাঙ্গাইলের ইউসুফ তালুকদার 

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ | |
, টাঙ্গাইল :

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগাল শাখার নতুন আহবায়ক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের ইউসুফ তালুকদার। তার বাড়ী জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী গ্রামে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নতুন আহবায়ক ইউসুফ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বুধবার (১৩ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।  

এ ছাড়াও পর্তুগাল বিএনপি শাখার ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে মোট ৯৫ জনকে সদস্য করে আহবায়ক কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়। আহবায়ক কমিটি ঘোষণায় উচ্ছ্বসিত পর্তুগালের নেতা-কর্মীরা।

যুগ্ম আহবায়করা হলো- শেখ খালেদ আহমেদ মিনহাজ, মঞ্জুরুল হোসেন জিন্নাহ, আমির সোহেল, সাইফুল হক, ফারুক আহমেদ, লিটন কাদেরী, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, হাকিম মোহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান (শাহ জামাল), এম. কে নাসির ও মো. দিলোয়ার আহমেদ রাফি।

নতুন আহবায়ক ইউসুফ তালুকদার বলেন, নতুন ৯৫ সদস্যদের একটি আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মাহিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা।

এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ভোটবিহীন ডামি অবৈধ সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের এখন মূল উদ্দেশ্য ও লক্ষ্য। 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি