০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে রেড ক্রিসেন্ট সোসাইটির ১১টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ | |
মাদার এন্ড চাইল্ড কেয়ার (এমসিএইচ) সেন্টারের মিডওয়াইফগণদের মাঝে ১১টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের উদ্যোগে ও আইএফআরসি এর সহযোগিতায় তিনটি মাদার এন্ড চাইল্ড কেয়ার (এমসিএইচ) সেন্টারে অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮জুলাই) দুপুরে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের নিজস্ব অফিসে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফ, ইউনিট লেভেল অফিসার এটিএম জিয়াউল আহসান, যুব প্রধান মো. আল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া, পোড়াবাড়ী এবং কালিহাতী উপজেলার আগচারান এলাকায় অবস্থিত মাদার এন্ড চাইল্ড কেয়ার (এমসিএইচ) সেন্টারের মিডওয়াইফগণদের মাঝে ১১টি অক্সিজেন সিলিন্ডার বিতরণ করা হয়। এছাড়াও মুমূর্ষু রোগীদের জন্য রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিটে ৫টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত রাখা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি