১১:৪৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

টাঙ্গাইলে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

সর্বোচ্চ ত্যাগের আহ্বানে সারা দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ২৪ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, সর্বোচ্চ ত্যাগের আহ্বানে সারা দিয়ে আমরা মুক্তিযুদ্ধে অংশ গ্রহণ করেছিলাম। তাই আমরা লক্ষ প্রাণের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছিলাম। আমার আজও স্পষ্ট মনে আছে ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আমরা সারা মাস রোযা থেকে যুদ্ধ করেছি। ওই সময়টা হয়তো বা নভেম্বর মাস ছিলো। যুদ্ধকালীন সময়ে আমি কমান্ডার ছিলাম। আমি একটি রোযাও মিস করি নাই।

শুক্রবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে আয়োজিত জেলা আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশটাকে অনেক উচ্চতায় নিয়েছেন। বাংলাদেশটাকে সারা পৃথিবীর মধ্যে একটা মর্যাদাশীল জাতি হিসেবে পরিচয় করিয়ে দিয়েছেন।

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খাঁন ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য ছোট মনির, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সংসদ সদস্য আতাউর রহমান খাঁন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য হাসান ইমাম খাঁন সোহেল হাজারী, টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম, জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, পুলিশ সুপার সঞ্চিত কুমার রায়, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরণ, সদর উপজেলা চেয়াম্যান শাহজাহান আনছারী, জেলা ও উপজেলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি