১১:৪৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

এলেংজানী নদীতে বসেছে ইউপি চেয়ারম্যানের ড্রেজার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের এলেংজানী নদীতে বসেছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বাংলা ড্রেজার। ইউনিয়নের একটি খাল ভরাটে কুচিয়ামারী গ্রামের ওই নদীর বালু উত্তোলনে বসেছে ওই ড্রেজার। সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক আলীর বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ। চলছে তার নেতৃত্বে ওই ইউনিয়নের রূপসী গ্রামেও আরো একটি ড্রেজার বসানোর প্রক্রিয়া। এ নিয়ে স্থানীয়দের মাঝে দেখা দিয়েছে চরম ক্ষোভ। তবে এরপরও নদী থেকে উচ্ছেদ হয়নি তার সেই ড্রেজার। 

একইভাবে ওই ইউনিয়নের সূবর্ণতলীর নয়াপাড়া ধলেশ্বরী নদীতে চলছে তিনটি বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন আর বেলচা দিয়ে নদী কেটে বালু বিক্রির মহোৎসব। সন্তোষ পুলিশ ফাঁড়ি কর্মকর্তাকে মাসোহারা হিসেবে টাকা দিয়ে চলছে তাদের ব্যবসা এমন দাবি ওই বালু ব্যবসায়িদের।
সরেজমিনে দেখা যায়, ছিলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক আলী তার নিজ গ্রাম পাকুল্লা বৌলিপাড়া গ্রামের একটি খাল ভরাটের জন্য কুচিয়ামারী গ্রামের এলেংজানী নদীতে বসিয়েছেন ওই ড্রেজার। আর ওই গ্রামের দয়াল নামের এক বালু ব্যবসায়ি বেলচা দিয়ে বালু তুলে ট্রাক্টরের মাধ্যমে চালাচ্ছেন দেদারসে বিক্রি।

একইভাবে ওই ইউনিয়নের সূবর্ণতলীর নয়াপাড়া ধলেশ্বরী নদীতে চলছে শহিদুল, জাহাঙ্গীর আর রসুলদি নামের তিন বালু ব্যবসায়ির তিনটি বাংলা ড্রেজার। এছাড়াও বেলচা দিয়ে নদীর বালু তুলে ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করছেন কুদ্দুস ও সবুজ নামের দুই বালু ব্যবসায়ি।

কুচিয়ামারী গ্রামের বাসিন্দা মনিরুল ইসলামসহ একাধিক ব্যক্তির অভিযোগ, তিন শতাধিক ব্যক্তির বসবাস এই গ্রামে। সম্প্রতি বন্যায় গ্রামটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ কারণে আর গ্রামটির ভাঙন ঠেকাতে এলেংজানী নদীর এই পাড়ে ব্লক স্থাপনের আশ্বাস দেন পানি উন্নয়ন বোর্ড। এ আশ্বাসের প্রায় ছয় মাস পার হলেও এখন বসেনি সেই ব্লক। এ স্বত্তেও স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তার গ্রামের একটি খাল ভরাটের জন্য এই নদীর বালু উত্তোলনের জন্য বসিয়েছেন ড্রেজার। স্থানীয় বাঁধা কারণে এখনও চালু হয়নি সেই ড্রেজার। তবে ড্রেজার চালু করতে চেয়ারম্যানের লোকজন চালাচ্ছেন ব্যাপক চেষ্টা। ড্রেজার চালানোর জন্য পানি উন্নয়ন বোড, এলজিইডি আর স্থানীয় এমপির অনুমতি পেয়েছেন এমনটাও দাবি করছেন তারা। একই সাথে জমির মালিকের কাছ থেকে কিনে নিয়ে বেলচা দিয়ে বালু তুলে ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করছেন দয়াল নামের স্থানীয় এক বালু বিক্রেতা। 

তাদের শঙ্কা, অপরিকল্পিতভাবে এই নদী কাটা অব্যাহত থাকলে আগামী বন্যায় গ্রামটি বিলীন হয়ে যাবে।

এলেংজানী নদীতে বসানো ড্রেজার পরিচালনাকারী মশিউর বলেন, চেয়ারম্যানের কথায় তারা এ নদীতে বসিয়েছেন এই বাংলা ড্রেজার। পানি উন্নয়ন বোর্ড আর এলজিইডির তত্ত্ববধানে গ্রামের একটি খাল ভরাটের কাজ পেয়েছেন চেয়ারম্যান। নদীতে ড্রেজার চালানো জন্য নেয়া হয়েছে এমপি আর ইউএনও মহাদয়ের অনুমতি এমনটাই জানিয়েছেন চেয়ারম্যান বলেও জানান তিনি।

সূবর্ণতলীর নয়াপাড়া গ্রামের জমি বিক্রেতা তারা মিয়া বলেন, ধলেশ্বরী নদীর পাড় ঘেষে রয়েছে তার ১১ শতাংশ জমি। ওই জমির মাটি দশ হাজার টাকায় তিনি বিক্রি করেছেন স্থানীয় বালু ব্যবসায়ি কুদ্দুসের কাছে। সেই মাটি বেলচা দিয়ে উত্তোলন করে ট্রাক্টরের মাধ্যমে বিক্রি করছেন বালু ব্যবসায়ি কুদ্দুস।

প্রতি মাসে আর প্রতি ব্যবসায়ির কাছ থেকে ৮ হাজার করে টাকা নিচ্ছেন সন্তোষ পুলিশ ফাঁড়ির কর্মকর্তা এমন দাবি করেছেন এই বালু ব্যবসায়িরা।
ছিলিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সাদেক আলী বলেন, পাকুল্লা বৌলিপাড়া গ্রামবাসির চলাচলের একটি রাস্তা নির্মাণের জন্য ড্রেজারটি বসানো হয়েছে। রাস্তা নির্মাণের জন্য এমপি মহাদয় তাকে ২০টন টিআর দিয়েছেন। তবে কোথাও মাটি না পেয়ে রাস্তাটি নির্মাণের স্বার্থে তাকে নদীতে বসাতে হয়েছে ওই ড্রেজার।

মাসোহারা নেয়ার অভিযোগ অস্বীকার করে সন্তোষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোশাররফ হোসেন বলেন, গ্রামগুলো প্রত্যন্ত এলাকায় হওয়ায় নিয়মিত অভিযান চালানো সম্ভব হয়না। এরপরও ফাঁড়ি পুলিশ কয়েক দফা এ সব স্থানে অভিযান চালিয়েছে। তবে তাদের জরিমানা বা পুঁড়িয়ে দেয়ার ক্ষমতা না থাকায় এগুলো আবার চালু হচ্ছে। এরপরও এগুলো বন্ধে আবার তারা অভিযান চালাবেন বলে জানান তিনি।

অতি দ্রুতই এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. খায়রুল ইসলাম।

টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছানোয়ার হোসেন অসুস্থ থাকায় তার বক্তব্য নেয়া যায়নি।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি