০২:৩৩ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নিরাপত্তার চেয়ে আদালতে মামলা

শালিশী বৈঠকে সন্ত্রাসী হামলায় আওয়ামীলীগ নেতাসহ আহত ৪

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ১১ মে ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে সন্ত্রাসীদের হামলা থেকে বাঁচতে আদালতে পিটিশন মামলা দায়ের করায় ক্ষিপ্ত হয়ে দা দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে মামলার বাদীছাড়াও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সম্পাদকসহ তিনজনকে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। 

শনিবার সকাল ৯টার দিকে মির্জাপুর পৌরসভার বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শালিশী বৈঠকে এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে গুরুতর পৌরসভার ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নূরুল ইসলামসহ ২ জনকে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী সিরাজ মিয়াকে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ঘটনায় পিটিশন মামলার বাদী ইব্রাহিম কাদের ১৩ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বাওয়ার কুমারজনী গ্রামের মৃত তমছের আলী মিঞার ছেলে মালয়েশিয়া প্রবাসী ইব্রাহিম কাদেরের বাড়ি সংলগ্ন ৫১৮ দাগের ১৮ শতাংশ ভূমি নিয়ে একই গ্রামের ছত্তর মিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সম্প্রতি ইব্রাহিম কাদের দেশে আসলে তারা ওই জমি থেকে ইব্রাহিম কাদেরকে বেদখল দেয়ার জন্য নানাভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করতে থাকে। ভীত সন্ত্রস্ত ইব্রাহিম কাদের আত্মরক্ষার্থে গত ৮ মে টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট আদালতে সত্তর মিয়া, ছেলে মোস্তাক ও জুয়েলসহ ৬ জনের নাম উল্লেখ পূর্বক একটি পিটিশন মামলা করেন। 

এদিকে বিরোধ মীমাংসার জন্য শনিবার সকালে ওয়ার্ড কাউন্সিলর শহীদুর রহমানের শিপনের সভাপতিত্বে বাওয়ার কুমারজানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শালিশী বৈঠক বসে। বৈঠকে পিটিশন মামলা দায়ের করায় বিবাদী সন্ত্রাসী ইব্রাহিম মিয়ার নেতৃত্বে মোস্তাক, জুয়েল, ছত্তর মিয়া, মন্টু, জয়নাল সিকদার, তুষার মিয়া, ইসব আলী, স্বপন, রিপন, আলীম, তারেক ও সাম্য পূর্বপরিকল্পিতভাবে দা ও লাঠিসোঠা নিয়ে বাদীর লোকজনের উপর হামলা চালায়। 

তাদের হামলায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজী সিরাজ মিয়া সম্পাদক নুরুল ইসলাম, ইব্রাহিম কাদের ও সাইফুল ইসলাম মারাত্মক জখম হন। আতদের মধ্যে নূরুল ইসলাম ও সাইফুল ইসলামকে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ইব্রাহিম কাদের বাদী হয়ে আসামী ইব্রাহিম মিয়াসহ ১৩ জনের নাম উল্লেখ করে মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, আসামীদের ধরতে পুলিশী অভিযান শুরু হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি