বীর মুক্তিযোদ্ধা প্রখ্যাত শ্রমিক নেতা আবদুস সবুর খান বীরবিক্রম (৮৭) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।)।
তিনি আজ সোমবার রাত ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মাহমুদুর রহমান খান বিপ্লব।
জানা যায়, তিনি করোনা পজিটিভ হয়েছিলেন। এছাড়া দীর্ঘ দিন যাবত বার্ধক্যজনিত বিভিন্নরোগে ভুগছিলেন।
আবদুস সবুর খান বীরবিক্রম ১৯৩৪ সালে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চররাগোবরা গ্রামে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে টাঙ্গাইলে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। পেয়েছেন মওলানা ভাসানীর স্নেনাশ্রয়।
মুক্তিযুদ্ধে বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে জীবনবাজি রেখে একাধিক যুদ্ধ করেন। ১৯৬০ সালে তিনি রাবেয়া বেগমের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ৫ ছেলে ও ১ মেয়ের জনক।
মরহুমের নামাজের জানাযা মঙ্গলবার বাদ জোহর টাঙ্গাইল বিন্দু বাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে ও পরবর্তীতে করটিয়ায় দ্বিতীয় জানাযা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে করটিয়া মাজার শরীফ প্রাঙ্গনে তার দাফন সম্পন্ন করা হবে।
ওনার মৃত্যুতে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে টাঙ্গাইল২৪.কম ও বংশাই টেলিভিশন পরিবার।
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি
নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি
আপনার মন্তব্য লিখুন...