০৯:৫৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

করোনায় মারা গেলেন উপজেলা চেয়ারম্যান হালিম

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩০ জুলাই ২০২১ | |
ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হালিম। ছবি-টাঙ্গাইল২৪.কম
, টাঙ্গাইল :

দুই ডোজ টিকা নেওয়ার পরও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হালিম। 

শুক্রবার (৩০ জুলাই) ভোরে ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ বহু সহযোদ্ধা ও সহকর্মী রেখে গেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম অ্যাডভোকেটের ব্যক্তিগত সহকারী কামরুল ইসলাম। 

তিনি জানান, ভূঞাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হালিম অ্যাডভোকেট গত ৩ জুলাই সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১১ জুলাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি সেখানেই চিকিৎসাধীন ছিলেন। তবে তিনি প্রথম ধাপে গত ২০ ফেরুয়ারি প্রথম ও ২০ এপ্রিল দ্বিতীয় ডোজ করোনার টিকা গ্রহণ করেছিলেন। এর আগে নমুনা পরীক্ষায় তার স্ত্রী করোনা নেগেটিভ আসে। বর্তমানে তার স্ত্রী সুস্থ আছেন।

তিনি আরো জানান, আব্দুল হালিম অ্যাডভোকেট ভূঞাপুর উপজেলা পরিষদের একটানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান। দীর্ঘদিন তিনি ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি