১১:১৬ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

অল্প বৃষ্টিতেই নাগরপুর বাজারে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ১৪ জুন ২০২০ | |
, টাঙ্গাইল :

অল্প বৃষ্টিতেই টাঙ্গাইলের নাগরপুর উপজেলা সদর বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতার। সড়কগুলোতে হাঁটু পানি জমে যাওয়ায় জনদূর্ভোগ এখন চরমে। পানি নিষ্কাশনের জন্য কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা দূর করা সম্ভব হচ্ছেনা বলেও জানা যায়।

এদিকে সড়কটি স্থানীয় সরকার বিভাগের অধীনে হওয়ায় জলাবদ্ধতা নিরসনে কোন উদ্যেগও গ্রহণ করতে পারছে না সদর ইউনিয়ন পরিষদ।

নাগরপুর শহরের কলেজ রোড, বটতলা টু তালতলা সড়ক, কাচাঁ বাজার, নাগরপুর-শাহজানী সড়কের বটতলা থেকে দেলু মিয়ার ব্রিজ সহ বিভিন্ন স্পটে সামান্য বৃষ্টি হলেই হাটু পানি জমে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়। ফলে সাধারণ মানুষের চলাচল ছাড়াও যানবহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

লকডাউনে জরুরী প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের দুর্ভোগের যেন শেষ নেই। বিশেষ করে বটতলা থেকে দেলু মিয়ার ব্রিজ পর্যন্ত রাস্তার উপর বৃষ্টির পানি জমে দুর্গন্ধ ছড়াচ্ছে রীতিমত। তালতলা যাওয়ার রাস্তাটি পুরো বর্ষা মৌসুম জুড়েই পানিতে কর্দমাক্ত থাকে। উপজেলা শহরে বসবাস করেও যেন গ্রামের মানুষের মতই দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

ফলে উপজেলা সদরের বাসিন্দারা নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। শহরের কিছু জায়গায় পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরী করলেও তা ময়লা আবর্জনা জমে জ্যাম হয়ে থাকে অধিকাংশ সময়। নিয়মিতভাবে পরিষ্কার করার উদ্যোগ না থাকার কারণে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পানি জমে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়ে আসছে। কবে নাগাদ এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে উপজেলা সদরবাসী তা বলতে পারছে না কেউ। এছাড়া উপজেলা সদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান বটতলার আশপাশে কোন ড্রেনেজ ব্যবস্থা না থাকায় গুরুত্বপূর্ণ এ সড়কে সামান্য বৃষ্টিতেই পানি জমে থাকে।

তাই জলাবদ্ধতা নিরসনের একটি স্থায়ী সমাধানের দাবী এলাকাবাসীর। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টিও কামনা করেছেন তারা।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি