১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ধরে নিয়ে জেল দিল ইউএনও, অর্ধাহারে দিন কাটছে পরিবারের!

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৮ ফেব্রুয়ারী ২০২১ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে নৌকায় বালু তোলার সময় আলী আজগর নামের এক দিনমজুরকে ধরে নিয়ে জেল দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ইশরাত জাহান। 

রোববার (৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার যমুনা নদীর কোনাবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও মোছা. ইশরাত জাহান। দন্ডপ্রাপ্ত আলী আজগর (৪৫) উপজেলার স্থলকাশি গ্রামের আনছের মন্ডলের ছেলে। 

এদিকে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির জেল হওয়ায় অর্ধাহারে দিন কাটছে দন্ডপ্রাপ্ত আজগর আলীর পরিবারের। 

জানা গেছে, উপজেলার গাবসারার চরাঞ্চলের বাসিন্দা আজগর আলীর ঘরবাড়ি যমুনা নদীর গর্ভে চলে যাওয়ায় পরবর্তিতে গোবিন্দাসী ইউনিয়নের স্থলকাশি এলাকায় অন্যের জায়গায় তিন মেয়ে ও স্ত্রীকে নিয়ে বসবাস করেন। জীবিকার তাগিদে দিনমুজুর হিসেবে কাজ করেন যমুনা নদী থেকে বালু উত্তোলণের। এতে তিনি যে টাকা পান তাতেই সংসার চলাতে হিমশিম খেতে হয়। একদিন কাজে না গেলে না খেয়ে থাকতে হয়। 

আলী আজগরের স্ত্রী চায়না বেগম বলেন, কাজ শেষে বাড়িতে চাল, ডালসহ বাজার করে আসার কথা ছিল। কিন্তু বিকেলেই তাকে ইউএনও ম্যাডাম ধরে নিয়ে গেছে। খবর পেয়ে রাতেই ছোট মেয়েকে নিয়ে ইউএনও অফিসে গিয়ে ম্যাডামকে অনূনয় বিনয় করলেও তিনি ক্ষমা করেননি। উল্টো জরিমানার ৫০ হাজার টাকা দিতে বলেন। পরে টাকা দিতে না পারায় তাকে জেলে পাঠিয়ে দেন। এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় সন্তানদের নিয়ে অর্ধাহারে দিন কাটাচ্ছি। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে ৫০ হাজার জরিমানা অনাদায়ে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। এছাড়া রাতেই তার স্ত্রীর হাতে শীতবস্ত্র ও ত্রাণ দেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি