০১:২০ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের কালিহাতীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের মধ্যে বুধবার গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির উদ্যোগে সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারাগুলো বিতরণ করা হয়। 

বুধবার সকালে উপজেলার এলেঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথমে বৃক্ষের চারা রোপণ এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে চারাগুলো দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী  লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লা, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আহামদুল্লাহ জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ মোল্লা, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মাঈন উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোবহান তালুকদার, এলেঙ্গা পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক দোলন মোল্লাসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ।

এরপর ফুলতলা উচ্চ বিদ্যালয়, জিনিয়াস মডেল স্কুল এন্ড একাডেমীসহ আরো শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরে ঘুরে তারা বিভিন্ন গাছের প্রায় ২ হাজার চারা প্রদান করেন। 


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি