১১:৩৩ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

নাগরপুরে ভলিবল প্রতিযোগিতা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের নাগরপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে আন্তঃ ইউনিয়ন ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে সোমবার (০৯ ডিসেম্বর) উপজেলা চত্বর মাঠে এ ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলায় নাগরপুর ইউপি একাদশ৭১-৫২ পয়েন্ট এর ব্যবধানে ভাদ্রা ইউপি একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

ভলিবল খেলা শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিন মসরুরের সভাপতিত্বে ও ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীরের পরিচালনায় পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুছ ছামাদ দুলাল,  জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ভারড়া ইউপি চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আ্যাড. মুলতান উদ্দিন, ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি, মো. শওকত হোসেন প্রমূখ। 

এ সময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্ধ, মুক্তিযোদ্ধা, শিক্ষক শিক্ষার্থী, সকল ইউপি চেয়ারম্যান ও  গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

খেলায় সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলার ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জাকির হোসেন তালুকদার।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি