১১:৪৪ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

উদ্ধারের জোর প্রচেষ্টা

মির্জাপুরে অষ্টম শ্রেণির ছাত্রী অপহৃত

বিশেষ প্রতিনিধি | টাঙ্গাইল২৪.কম | সোমবার, ৫ সেপ্টেম্বর ২০১৬ | | ৩৮৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে স্কুলে যাওয়ার পথে এক ছাত্রী অপহৃত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার শুভুল্যা গ্রামের।

ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার ধল্যা বাসস্ট্যান্ড এলাকায়। সে উপজেলার ধল্যা ড. আয়েশা-রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী।

এ ব্যাপারে অপহৃত ছাত্রীর মা মির্জাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন বলে জানা গেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, শুভুল্যা গ্রামের সৌদি প্রবাসীর মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে পাশের বাড়ির আজাহার সিকদারের বখাটে ছেলে ইমরান বিভিন্ন সময় বিয়ের প্রস্তাব দেয়। এতে অপহৃত ছাত্রী ও তার মা রাজী না হওয়ায় বখাটে ইমরান ক্ষুব্ধ হয় এবং স্কুলে যাওয়ার পথে বিভিন্ন সময় তাকে উত্যক্ত করতে থাকে।

কিন্তু কিছুতেই ওই ছাত্রীকে রাজি করাতে না পারায় রোববার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে ইমরান তার কয়েক সহযোগি নিয়ে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে চম্পট দেয়। এ সময় অপহৃতা ছাত্রীর ছোট বোন একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী বাধা দিলে ইমরানের সহযোগিরা তাকে লাথি মেরে ফেলে দেয়। এতে সে আহত হয়েছে।

ড. আয়েশা-রাজিয়া খোন্দকার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মৃণাল কান্তি ঘোষ বলেন, অপহৃত ছাত্রীর ছোট বোন সকাল সোয়া নয়টার দিকে এসে জানায় তারা দুই বোন স্কুলে আসার পথে ইমরান সহযোগিদের নিয়ে জোরপূর্বক তার বড় বোনকে মাইক্রোবাসে তুলে নিয়ে গেছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাইন উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, অপহৃত ছাত্রীকে উদ্ধারের জোর প্রচেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি