১১:৫৯ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭ | | ৬৬৭
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে অনুমোদনহীন ওষুধ বিক্রি ও ড্রাগস্ লাইসেন্স না থাকার অপরাধে দ্ইুটি ফার্মেসীর মালিকের কাছ থেকে জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক।

বুধবার দুপুরে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইসরাত সাদমীন এ জরিমানা আদায় করেন।

এ সময় টাঙ্গাইল জেলা ড্রাগস্ সুপারিনটেনডেন্ট মো: আব্দুল বারি উপস্থিত ছিলেন।

জানা গেছে, মির্জাপুর বাজারের মেইন রোডে আল হাদী ফার্মেসীতে অভিযান চালিয়ে সাপ্লিমেন্ট নামে অনুমোদনহীন ভিটামিন বিক্রি এবং দোকানের ড্রাগস্ লাইসেন্স না থাকার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক। এরপর একই রোডের শাহী ফার্মেসীতে অভিযান চালিয়ে অনুমোদনহীন অবৈধ ওষুধ উদ্ধার এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ভ্রাম্যমান আদালতের অভিযানের খবর পেয়ে একই রোডের রাজু ফার্মেসী, আল শেফা হার্বাল ও হারবাল চিকিৎসা কেন্দ্র কবিরাজ ঘরের মালিকগণ দ্রæত দোকান ঘর বন্ধ করে পালিয়ে যান বলে জানা গেছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের বিচারক ইসরাত সাদমীন বলেন, জনস্বাস্থ্য রক্ষার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি