০২:১৬ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভূঞাপুরে ঘের তৈরি করে মাছ শিকার, উচ্ছেদ করলো ম্যাজিস্ট্রেট

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৭ নভেম্বর ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীর মাঝখানের বিভিন্ন পয়েন্টে নেট জাল দিয়ে বেড়িকেট সৃষ্টি করে অবৈধভাবে মাছ শিকারের ঘের উচ্ছেদ করেছে প্রশাসন। 

শনিবার (৭ নভেম্বর) দুপুরে উপজেলার অর্জুনা ও গাবসারা ইউনিয়নের যমুনা নদীর কয়েকটি পয়েন্টে তৈরি করা মাছের ঘের ভেঙে দিয়েছে সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন। 

জানা গেছে, যমুনা নদীতে পানি কমতে শুরু করায় বিভিন্ন জায়গায় চর জেগে উঠেছে। এতে যমুনা নদী প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় নদীতে বিশাল বিশাল দীঘির মত সৃষ্টি হয়েছে। ফলে ওই পয়েন্টগুলোতে মৌসুমী মাছ ব্যবসায়ীরা আধার (মাছের খাবার) ছিটিয়ে সেখানে মাছ আটকিয়ে রেখে কারেন্ট জাল ও নেট জাল দিয়ে ঘের তৈরি করেছে। আটকে পড়া মাছগুলো ঘের থেকে বের হওয়ার সময় লাফিয়ে লাফিয়ে জালে ধরা পড়ছে। নদীর বিভিন্ন ধরনের মাছ শিকার করে মৌসুমী ব্যবসায়ীরা সেগুলো স্থানীয় বাজারে বিক্রি করছে। 

পরে খবর পেয়ে উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. আসলাম হোসাইন অভিযানে গিয়ে কয়েকটি মাছের ঘেরে আটকা পড়া মাছগুলো নদীতে প্রবেশ করতে নেট জাল কেটে ও ভেঙে দেয়। এসময় অসাধু মৌসুমী মাছ ব্যবসায়ীরা পালিয়ে যায়। এতে কয়েক হাজার মিটার কারেন্ট জাল ও নেট হাজার ধ্বংস করা হয়। 

উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসলাম হোসাইন বলেন, যমুনা নদীতে পানি কমতে থাকায় অসাধু মাছ ব্যবসায়ীরা নদীর বিভিন্ন অংশে নেট জাল ও কারেন্ট জাল দিয়ে ঘের তৈরি করে মাছ শিকার করছে। পরে উদ্ধার অভিযানে গিয়ে সেগুলো কেটে ও ভেঙে দেয়া হয়েছে। যমুনা নদীতে নেট জাল বা অন্যকিছু দিয়ে ঘের তৈরি অপরাধ।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি