০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হচ্ছে -এমপি জোয়াহের

স্টাফ রির্পোটার | টাঙ্গাইল২৪.কম | শুক্রবার, ৩ এপ্রিল ২০২০ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি বলেছেন, বিশ্ব আজ করোনা ভাইরাসের থাবায় দিশেহারা। সেই মুর্হুতে দেশরত্ন শেখ হাসিনা করোনার হাত থেকে রক্ষা পেতে আমাদের যে নির্দেশনা দিয়েছেন তা যদি আমরা পালন করতে পারি তবে বিশ্বে বাংলাদেশ আরো একবার রোল মডেল হবে। 

আমরা সকলেই আগামী ১১ এপ্রিল পর্যন্ত নিজে এবং পরিবারের সদস্য তথা দেশের মানুষকে বাঁচাতে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ ঘরে অবস্থান করবো। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকল কর্মহীন মানুষের ঘরে ঘরে খাদ্য সহায়তা সম্মানের সাথে পৌঁছে দেয়া হচ্ছে। একজন মানুষও খাবারের অভাবে মৃত্যু বরণ করবে না।

তিনি শুক্রবার বিকেলে সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের বেড়বাড়ি বাজারে পরাণ আলী মেম্বর স্মৃতি গ্রন্থগার উদ্বোধন ও কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে এ কথা বলেন। তিনি আরো বলেন, জাতীর এই ক্লান্তিকালে পরান আলী মেম্বার স্মৃতি গ্রন্থাগারের প্রত্যেক সদস্য গ্রুপ করে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সেবা দিয়ে যাবে।

এর আগে বেড়বাড়ি বাজারে পরাণ আলী মেম্বার স্মৃতি গ্রন্থগারের উদ্যোগে করোনা ভাইরাসে লকডাউনে কর্মহীন অন্তত দুই শতাধিক মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন এডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি। এ সময় আরো উপস্থিত ছিলেন, সখীপুর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ার‌্যান আতিকুর রহমান আতোয়ার। উল্লেখ্য জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপির মরহুম পিতার নামে পরাণ আলী মেম্বার স্মৃতি গ্রন্থাগারটি প্রতিষ্ঠিত হয়েছে।

এসআর

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি