০২:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার আগাম কার্যক্রম বাস্তবায়নের নীতিমালা বিষয়ে রেড ক্রিসেন্টের কর্মশালা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | শনিবার, ৬ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইলে পূর্বাভাস ভিত্তিক অর্থয়ান প্রকল্পের আওতায় বন্যার আগাম কার্যক্রম বাস্তবায়নের নীতিমালা বিষয়ক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে টাঙ্গাইল এলেঙ্গা রিসোর্ট হলরুমে টাঙ্গাইলসহ ৬ জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী, ইউনিট অফিসার ও যুব স্বেচ্ছাসেবকসহ ৩৬ জন দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহণ করেন।

কর্মশালায় টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রিয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কর্মীদের দিনব্যাপী কর্মশালায় বন্যার্তদের পাশে দাড়িয়ে কাজ করার বিষয়ে আলোচনা করা হয়।


 

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি