১১:৫৭ এএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

ভ্রাম্যমান আদালতের অভিযান

নকল স্ট্যাবিলাইজার তৈরি ও বাজারজাতের অপরাধে জরিমানা

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বুধবার, ১ ফেব্রুয়ারী ২০১৭ | | ৭০৩
, টাঙ্গাইল :

দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত ইলেক্টনিক্স কোম্পানির নাম ব্যবহার করে নকল স্ট্যাবিলাইজার উৎপাদন করার কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার সকাল সাড়ে ১১টায় টাঙ্গাইল পৌরসভার দিঘুলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

এসময় নকল স্ট্যাবিলাইজার তৈরির অপরাধে একজনকে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

টাঙ্গাইল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহিম সুজন জানায়, দীর্ঘদিন যাবৎ টাঙ্গাইল পৌরসভার দিঘুলিয়া এলাকার একটি কারখানায় নকল স্ট্যাবিলাইজার উৎপাদন করছে। কারখানাটিতে ওয়ালটন, স্যামসাং, এলজি, বাটার ফ্লাই, ন্যাশনালসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির মোড়ক লাগিয়ে স্ট্যাবিলাইজার বাজারজাত করছে। এই অপরাধের কারণে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫০ ধারায় কারখানার মালিক ফজর আলী (৫০)কে ১লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

এ সময় প্রস্তুতকৃত নকল স্ট্যাবিলাইজার গুলো জব্দ করে ধ্বংস করা হয়েছে বলেও তিনি জানান।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি