০৮:২৯ এএম | টাঙ্গাইল, শনিবার, ২০ জুন ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

মির্জাপুরে বিপুল পরিমান চোলাইমদসহ সরঞ্জাম উদ্ধার

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী ২০১৭ | | ৩০৮
, টাঙ্গাইল :

টাঙ্গাইলের মির্জাপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমান চোলাইমদ ও মদ তৈরি সরঞ্জাম উদ্ধার করেছে।

সোমবার সন্ধ্যায় পৌর সদরের কাঁচা বাজারের উত্তর পাশের একটি বাড়ি থেকে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন অভিযান চালিয়ে এ চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার করেন। এ সময় মদ তৈরির সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি আদালতের বিচারক।

জানা গেছে, মির্জাপুর পৌর সদরের কাঁচা বাজারের উত্তর পাশে কয়েকটি বাড়িতে দীর্ঘদিন ধরে চোলাই মদ তৈরি করে তা বিভিন্ন এলাকায় বিক্রি করা হয়ে থাকে। বিভিন্ন সময় পুলিশ ও উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে তাদের জেল ও জরিমানা আদায় করলেও তা বন্ধ হচ্ছে না। নতুন যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে মদ তৈরির সঙ্গে জড়িতরা সটকে পড়েন। এ সময় ভ্রাম্যমান আদালত সেখান থেকে বিপুল পরিমান চোলাই মদ ও সরঞ্জাম উদ্ধার। পরে তা জনসমক্ষে ধব্বংস করা হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদমীন বলেন, আমি কিছুদিন আগে যোগদান করেছি। গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হলেও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি