০১:১৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

কালিহাতীতে শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | রোববার, ২৭ নভেম্বর ২০১৬ | | ৫৯০
, টাঙ্গাইল :

‘সারা বাংলার শিক্ষক, এক হও এক হও’ স্লোগানে বৈশাখী ভাতা, ৫% ইনক্রিমেন্ট, পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের কালিহাতীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা।

রোববার সকাল সাড়ে ১১টায় কালিহাতী বাসস্ট্যান্ড চত্ত্বরে কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন শেষে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কালিহাতী উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক নাজমুল করিম, সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা, পটল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র নাথ সাহা, মসিন্দা-চেচুয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার দত্ত, বল্লা করোনেশন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমূখ।

এসময় উপজেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি