১২:৫৭ পিএম | টাঙ্গাইল, বুধবার, ১ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল ওয়াহেদ মিয়া

বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার | টাঙ্গাইল২৪.কম | বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯ | |
, টাঙ্গাইল :

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া, হুগড়া, কাতুলী ও মাহমুদনগর ইউনিয়নে নদী ভাঙ্গন ও বন্যা আক্রান্তদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ টাকা বিতরন করেছে টাঙ্গাইল সদর সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এমপি।

বৃহস্পতিবার বিকালে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন এলাকায় বন্যায় আক্রান্তদের  মাঝে এ  ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৫ সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এমপি, জেলা পরিষদের সদস্য মো. আমিনুল ইসলাম খান, সদর উপজেলা চেয়ারম্যান শাহ্ জাহান আনছারী, ভাইস চেয়ারম্যান নাজমুল হুদা নবীন, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা আক্তার, কাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী জিন্নাহ । 

উল্লেখ্য, গত কয়েক দিনের ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে যমুনা এবং ধলেশ্বরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় জেলার সদর উপজেলা ও ভূয়াপুর উপজেলার বেশ কয়েকটি ইউনিয়নে কয়েক দিন ধরে বন্যার পানি ঢুকতে থাকে। এতে করে টাঙ্গাইল সদর উপজেলার মাহমুদ নগর, কাকুয়া ও কাতুলী ইউনিয়ন ও ভূয়াপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়ন প্লাবিত হয়। 

পানি ঢোকার খবর পেয়ে টাঙ্গাইল সদর সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন এমপির পক্ষ থেকে এ ত্রাণ সামগ্রী বিতরন করা হয়।

আপনার মন্তব্য লিখুন...

সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক গ্রেপ্তার ১৮ বছর পর স্বনামে ফিরলো আব্দুস সালাম পিন্টু কলেজ টাঙ্গাইলে আওয়ামীলীগের সভাপতি-সম্পাদক সহ ২৩০ জনের নামে ম টাঙ্গাইলে কলেজ ছাত্রদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে টাঙ্গাইলে পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন সাইফুল ক্ষেতের আইল দিয়ে বিদ্যালয়ে যেতে ভোগান্তিতে শিশু শিক্ষ যমুনা সেতুর টোল আদায়ের দায়িত্ব পেল চায়না রোড এন্ড ব্রি বাসাইল রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন : সভাপতি রুবেল, সম নাগরপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল বন্যার্তদের জন্য ৫ লাখ টাকা অনুদান সংগ্রহ করল সেচ্ছাসেব গোপালপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন গোপালপুরে জামায়াতে ইসলামীর পৌর শাখার কর্মী সম্মেলন  স্বপন ফকিরের আর্থিক সহায়তা পেল ছাত্র আন্দোলনে আহত আরও ৯ বন্যার্তদের সহায়তায় টাঙ্গাইলে চ্যারিটি কনসার্ট বল্লা ইউপি চেয়ারম্যান ফরিদের বিরুদ্ধে ৭ সদস্যের দূর্নীত

© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

নির্মান ও ডিজাইন : মঈনুল ইসলাম, পাওয়ার বাই: জিরোওয়ানবিডি